সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 186 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটায় মায়ের দোয়া ব্রিকস নামে একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার নির্দেশে আজ ১১ জানুয়ারি রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। এসময় অভিযানে সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত চলবে।
Posted ৫:০২ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah