সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আট কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   210 বার পঠিত

বাঞ্ছারামপুরে আট কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার মোহাম্মদ ওরফে মামুদ আলার স্ত্রী নাজমা বেগম (৫০) এবং কুষ্টিয়ার কুমারখালী থানার মো. রমজান আলীর স্ত্রী পাপড়ী আক্তার (২২)।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর সাকিনস্থ সলফা থেকে ফেরিঘাটগামী সড়কের ফতেহপুর কবরস্থানের পার্শ্ববর্তী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া