সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   209 বার পঠিত

আশুগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খাটিাহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আজ ২১ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। ওসি জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হাইওয়ে পুলিশের এসআই (নি:) মো: জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজায় এলাকায় ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সিগন্যাল দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উজানভাটির সামনে তাকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ফুলবাড়িয়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে শরীফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া