সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসিকে জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   154 বার পঠিত

কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসিকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ২১ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। মোবাইল কোর্টে ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া