সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   242 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

কসবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৪ জানুয়ারি শনিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর। সীমান্তকে নিরাপদ ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতেই নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা সম্ভব হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া