জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 182 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাইয়ের চেষ্টা করা হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার মধ্যরাতে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের মাশক এলাকায় এক পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে প্রশাসন ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে এক ঘোড়া ব্যবসায়ী ও তার সহযোগীরা কয়েকটি ঘোড়া খামারে রাখেন। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে অভিযুক্তরা পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Posted ১:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah