অনলাইন ডেস্ক | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 198 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করতে এবং ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করার লক্ষ্যে কসবা উপজেলা যুবদলের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা আজ ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় কসবা রেলস্টেশন রোডের জাহাঙ্গীর মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী ও সংগ্রামী সংগঠন হিসেবে উল্লেখ করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনার জন্য দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
সভায় কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া ‘দিপু’, সদস্য সচিব জিয়াউল হুদা ‘শিপন’, কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, সাইদুল্লাহ ছাদু, মো. মহসিন আলম, যুবদলের মো. ইকবাল হোসেন, সিদ্দিকুর রহমান বাবু, মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া, মো. শাহিদুল খাঁ, মো. সোহেল মিয়া, মো. অপু আলমসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী ২৮ জানুয়ারির যুব সমাবেশকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah