মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের কামড়ে আহত ৫, পথচারীরা আতঙ্কে

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   192 বার পঠিত

কুকুরের কামড়ে আহত ৫, পথচারীরা আতঙ্কে

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় থেকে কাউতলী মোড় পর্যন্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৮ জানুয়ারি বুধবার দুপুর পর্যন্ত পাঁচজন কুকুরের কামড়ে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের একজন, শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকার বাসিন্দা মো. ফিরোজ মিয়া (৫২), জানান-একটি পাগলা কুকুর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষককে কামড় দেয়। পরে আদালতের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কুকুরটি তার হাঁটুতে কামড় দেয়। এরপর আরও তিনজনকে কামড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি অভিযোগ করে বলেন, জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় কুকুর কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন পাওয়া যায়নি। বাধ্য হয়ে শহরের বিভিন্ন ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে।

শহরের জেলা পরিষদ এলাকার বাসিন্দা মাঈনুদ্দিন রুবেল বলেন, রাত হলেই কুকুরের উপদ্রব বেড়ে যায়। রাত ১০টার পর পাড়া-মহল্লার মোড়গুলোতে ১০-১৫টি করে কুকুর জড়ো হয়। এতে সাধারণ মানুষ ভয়ে চলাচল করে।

এ বিষয়ে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার ডগ বাইট ভ্যাকসিনেশন ইউনিটে দায়িত্বরত সিনিয়র নার্স শহনাজ বেগম বলেন, বুধবার মোট ৭৬ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন কুকুর ও ১৩ জন বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন।

ভ্যাকসিন সংকটের বিষয়ে তিনি জানান, সরকারি সরবরাহ না থাকায় বর্তমানে কুকুর কামড়ের ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box

Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া