সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারগান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   164 বার পঠিত

এয়ারগান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। আজ ৩০ জানুয়ারি শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার শহরের রেলস্টেশন এলাকার রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার দুপুর ২ টার দিকে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার ভোর রাতে জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এলাকার একটি ফার্মেসির সামনে পরিত্যাক্ত রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান ও ৬০টি গুলি উদ্ধার করে। এ সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধার এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪০টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ১১হাজার ৭৪০গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং ৯৯টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া