সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার আসামির পলায়ন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   232 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এক আসামির নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হত্যা মামলার আরেক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামির নাম হৃদয় (২৮)।

এ ঘটনাটি ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঘটলেও উক্ত বিষয়টি জানাজানি হয় ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা অনুযায়ী গত বছরের ৭ ডিসেম্বর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

২৯ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেন জামিনে মুক্তি পান। ওই সময় জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের সঙ্গে দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে কৌশলে কারাগার থেকে বেরিয়ে যান হৃদয়।

ঘটনার পরপরই কারাগারের দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, আসামি পলায়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে জেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া