সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   248 বার পঠিত

গাজীপুরে সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় হেলাল উদ্দিন পালোয়ান নামে কৃষকদলের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

৩১ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন পালোয়ান শনিবার রাতে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির অদূরে একটি লিচু বাগানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, নিহতের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া