সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 179 বার পঠিত
র্যাবের অভিযানে দুটি এয়ারগান ও ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার রাতের দিকে পৌর শহরের নয়নপুর এলাকার একটি ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নয়নপুর এলাকা থেকে এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:০৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah