সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ বন দিয়ে স্যান্ডউইচ তৈরির দায়ে সুইট গ্রিনকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   141 বার পঠিত

মেয়াদোত্তীর্ণ বন দিয়ে স্যান্ডউইচ তৈরির দায়ে সুইট গ্রিনকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ বন রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করার দায়ে সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ ২ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের হালদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পোর শহরের হালদারপাড়া এলাকায় সুইট গ্রিন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়া বন রুটি দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করছিলেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া