জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 205 বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) টঙ্গী থেকে একটি রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জিএমপির মিডিয়া বিভাগ আজ ২ ফেব্রুয়ারি সোমবার এ তথ্য নিশ্চিত করে জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রবিবার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর গার্লস স্কুলসংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah