সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে দিনদুপুরে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী আটক

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   184 বার পঠিত

শ্রীপুরে দিনদুপুরে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী আটক

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় প্রিয়তা (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. আনোয়ারুল ইসলামকে (২৪) আটক করেছে স্থানীয়রা।

আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আনোয়ারুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

নিহত প্রিয়তা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার রিদিশা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার এলাকার মো. আকরাম আলীর ছেলে।

নিহতের বড় বোন বিলকিস আক্তার জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে আনোয়ারুলের সঙ্গে প্রিয়তার বিয়ে হয়। তাঁদের সংসারে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। আনোয়ারুল মাদকাসক্ত হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়। তিন মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর প্রিয়তা শ্রীপুরের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন।

তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার দুপুরে খাবারের জন্য কারখানা থেকে বাসায় ফেরার পথে আনোয়ারুল প্রিয়তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। প্রিয়তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আনোয়ারুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের সহকর্মী মিনারা খাতুন বলেন, আমরা সবাই দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফিরছিলাম। এ সময় প্রিয়তার সাবেক স্বামী এসে কোনো কথা না বলেই ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই প্রিয়তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া