সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী আটক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   136 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে স্বর্ণের চেইন চুরি করার সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ৫২ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন–এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী নাছিমা খাতুন (৩৪) হবিগঞ্জ জেলার উচাইল গ্রামের আকির হোসেনের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ‘ঙ’ বগির ভেতরে এক যাত্রীর স্বর্ণের চেইন চুরি করার সময় নাছিমা খাতুনকে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় নাছিমা খাতুনকে আসামি করে মামলা নং–০৬, তারিখ ১৫/০২/২০২৬ খ্রি., ধারা–৩৭৯ দণ্ডবিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রফিকুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া