সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে আটক ২

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   152 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমি ভরাটের অভিযোগে আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে বালু ভরাটের অভিযোগে দুই নির্মাণশ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার তিতাস নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, শহরতলীর কালীবাড়ি–সিমনা সড়কের শিমরাইলকান্দি এলাকার দ্বিতীয় সেতুর সংলগ্ন তিতাস নদীর প্লাবনভূমি ও কৃষিজমির প্রায় ৭৫ শতাংশ জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করে নির্মাণকাজ চলছিল। এ কাজের সঙ্গে জড়িত হিসেবে বিজয়নগর উপজেলার বিল্লাল মিয়ার নাম পাওয়া গেছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন অভিযান পরিচালনা করেন।

এ সময় ভাদুঘর উত্তরপাড়া এলাকার শেখ সিরাজুল ইসলাম অপু (৩৩) ও শিমরাইলকান্দি এলাকার মো. রাহুল (৩৮)–কে আটক করা হয়। তারা উভয়েই শিমরাইলকান্দি এলাকার ভাদুঘর উত্তরপাড়ার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, নদীর প্লাবনভূমি ও কৃষিজমিতে বেআইনিভাবে বালু ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় জমির মালিককে না পাওয়ায় নির্মাণশ্রমিকদের আটক করা হয়। পরে তাদের পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়; অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে।

তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ ও জামিনদার উপস্থিত না থাকায় আটক দুজনকে সদর উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া