সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাসার ভিতর ইয়াবা কারখানা উদ্ধার, যুবক গ্রেপ্তার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   153 বার পঠিত

গাজীপুরে বাসার ভিতর ইয়াবা কারখানা উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুরের বড়বাড়ী এলাকায় একটি বাসার ভিতর গড়ে তোলা ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ কাঁচামাল ও তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হয়েছেন ৩২ বছর বয়সী তৌহিদুল ইসলাম, যিনি গাজীপুর চৌরাস্তা থানার বড়বাড়ী কাজীবাড়ী পূর্বপাড়ার বাসিন্দা। এ ঘটনায় টঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপপরিদর্শক মো. আবু নাসের।

ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি রাত থেকে ২০ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। বড়বাড়ী এলাকার ২৪/এ নম্বর বাসায় তল্লাশি চালিয়ে আমরা চমকে উঠি, কারণ ঘরটি রীতিমতো একটি ল্যাবরেটরির মতো সাজানো ছিল।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াবা তৈরির কাঁচামালের একটি অংশ মিয়ানমার থেকে আনা হতো এবং বাকিগুলো স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হতো। জব্দকৃত কাঁচামাল দিয়ে অন্তত ২০ হাজার পিস ইয়াবা বড়ি উৎপাদন সম্ভব ছিল। অভিযানে ট্যাবলেট তৈরির ছাঁচ, রাসায়নিক মিশ্রণের উপকরণ, সাদা পাউডার, পলিপ্যাকেট, মোড়কজাত করার সরঞ্জাম, ডিজিটাল ওজন যন্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া