মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় চোরাকারবারি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   118 বার পঠিত

কসবায় চোরাকারবারি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় চোরাই পণ্য আনার সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পুটিয়া সীমান্ত দিয়ে স্থানীয় খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য তাদের ধাওয়া করলে তারা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। ধাওয়ার একপর্যায়ে এক চোরাকারবারি পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর চড়াও হন। পরে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে উত্তেজনা সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে এক বিজিবি সদস্য আত্মরক্ষার্থে গ্রামবাসীর দিকে অস্ত্র তাক করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হলে উত্তেজনা প্রশমিত হয়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারি পড়ে গিয়ে পায়ে আঘাত পান। এ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া