মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিজমির মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   130 বার পঠিত

কৃষিজমির মাটি কাটায় যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় রাতের অন্ধকারে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. সালাউদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জরিমানার অর্থ আদায় এবং ভবিষ্যতে আর কৃষিজমির মাটি কাটবেন না—এই মর্মে মুচলেকা নেওয়ার পর ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরো বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া