মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফি মিয়া (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি মিয়া শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে।

শিশুর মা আকলিমা বেগম বলেন, বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে হলেও তিনি সন্তান নিয়ে ভাড়া থাকতেন কসবা পৌর শহরের মরা পুকুর পাড় এলাকায় বসবাস করতো। ঈদের পরদিন সন্তানসহ শিমরাইল সাতপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। বৃহস্পতিবার দুপুরে দুপুরের দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বাহিরে খেলা করছিলো রাফি। পাশ্ববর্তী জনৈক জামাল মিয়ার নতুন নির্মানাধীন বাড়িতে বিদ্যুতের কাজ করছিলো বিদ্যুৎ অফিসের লোকজন। বাড়ির সামনে খোলা জায়গায় ফেলে রাখা নির্মাণাধীন ঘরের জন্য আনা রডের স্তুপের উপর খেলা করছিলো শিশু রাফি। এসময় বিদ্যুৎ সংযোগ দিলে জামাল মিয়ার টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়ে মাটি ও রডের স্তুপসহ বিদ্যুতায়িত হয়। তখন রডের স্তুপের উপর খেলারত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু রাফি ঘটনাস্থলেই মারা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস বলেন, বিষয়টি তিনি অবগত নন এবং কেউ অভিযোগও করেনি। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া