রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মজীবীদের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

কর্মজীবীদের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে অরাজনৈতিক সংগঠন ‘ভোরের স্পন্দন’। কর্মজীবীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা।

আজ মঙ্গলবার সকালে পার্ক প্রাঙ্গণে নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয় পান্তা-ইলিশ ভোজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি এম এ খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি (সাবেক যুগ্ম সচিব), কার্যনির্বাহী সভাপতি প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা হাসানসহ সদস্য মন্টু, সেলিম, সুমন, নাছরিন খন্দকার ও কোহিনুর খন্দকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মের মাঝে এ চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া