বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে প্রাণ হারালেন কাশেম মিয়া

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়কে প্রাণ হারালেন কাশেম মিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি। ট্রাকের ধাক্কায় আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

১৭ জুন বুধবার সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে আসছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার মরদেহ দেখতে সিএনজিযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া স্থানীয় লোকজন ট্রাকটিও ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(493 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া