বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   102 বার পঠিত

আখাউড়ায় প্রায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলতি মৌসুমে উফশী রোপা আমন ধান, মরিচ, গ্রীষ্মকালীন উফশী সবজি এবং ফলজ, বনজ ও ভেষজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন চাষের জন্য ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এছাড়া মরিচ চাষের জন্য ৫০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি এমওপি এবং ১৫ কেজি ডিএপি সার দেওয়া হয়। পাশাপাশি ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের জন্য ২৬৪ জন কৃষককে পাঁচটি করে গাছের চারা, পাঁচটি খুঁটি ও ৪০ কেজি জৈব সার দেওয়া হয়। এছাড়া ৩০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৮ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, তামান্না ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল মুন্সি, মো. মশিউর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও উৎসাহিত করবে।”

 

 

 

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(584 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া