বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে দৈনিক লাখ টাকা দুর্নীতির অভিযোগ

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে দৈনিক লাখ টাকা দুর্নীতির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে প্রতিদিন প্রায় এক লাখ টাকার বেশি অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অফিসে বসেই তিনি প্রকাশ্যে ধূমপান করছেন।

অভিযোগ রয়েছে, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন ক্ষেত্রে অনিয়মকে নিয়মে পরিণত করেছেন। উপজেলার বরমী মেসার্স রাশিদা অটো রাইস মিলে পিআইও অফিসের বরাদ্দকৃত ৩৬০ বস্তা সরকারি চাউল দায়িত্ব নিতে চান না এই কর্মকর্তা। এছাড়া ডিলার নিয়োগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ও খাদ্য সংরক্ষণসহ নানা ক্ষেত্রে তিনি ঘুষ ও অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ইতোমধ্যে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলেও খাদ্য বিভাগের এই দুর্নীতির ঘটনা স্থানীয় প্রশাসনের ভাবমূর্তিতে কালো দাগ হয়ে দেখা দিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া