নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 195 বার পঠিত
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিতও বিজিপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পৌর শহরের সড়ক বাজার ষ্টেশন রোডে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি, মোঃ লিটন মিয়া, মোঃ সামসুল আলম, বোরহান উদ্দিন রেজা, গোলাম সামদানি শিবলী প্রমুখ। বক্তারা মহানবী (সা:) নিয়ে কটুক্তির নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ভারত সরকারকে নিন্দা জানানোর আহবান জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah