নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 147 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আফজাল হোসেন জুম্মান (৩৪) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে ২৭৯ পিস ভারতীয় শাড়ি, ৭৫০ পিস রং ফর্সারকারী ক্রিম, ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল উদ্ধার করেছে। গতকাল ২ অক্টোবর বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মুখলেছুর রহমানের পুত্র। অভিযানকালে জুম্মানের বাড়ি থেকে দেশীয় ২টি চাকু ও ১টি দা জব্ধ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাসিম বলেন, আটক জুম্মানের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah