সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে

আখাউড়ায় শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

আখাউড়ায় শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। আজ ৪ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে তিন শতাধিক শিক্ষক অংশ নেন। ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. আবু জাফর, সহকারি শিক্ষক মো. ইকবাল হোসেন, মোহাম্মদ শাহজালাল, মো. সেকের মিয়া, জান্নাতুল ফেরদৌস, বিল্লাল আহমেদ, মাহবুবুল আলম, মো. সামসুল আলম, মো. রফিকুল ইসলাম, নজরুল হক চৌধুরী, মো. সাইফুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

প্রধান শিক্ষক আব্দুল হাই ও মৌসুমী আক্তার এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, আমাকে অর্থনৈতিক মুক্তি দাও আমি সমৃদ্ধ জাতি গড়ে দেব। যোগ্যতা থাকা সত্বেও সহকারি শিক্ষকদের গ্রেড নিচে। সহকারি শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ সরকার যেহেতু বৈষম্য বিরোধী সরকার সেহেতু অচিরেই দাবি পূরণ করা হবে বলে আশা করছি।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(575 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া