মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান, ৪৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   261 বার পঠিত

অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান, ৪৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে ৪৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় প্রায় ৬০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে ৭ জনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন বৈধ গ্যাস সংযোগ বন্ধ থাকার সুযোগে একটি অসাধু চক্র সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক মো. শফিকুল হক জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই আবার নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে। ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া