মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর সরিষার তেলের জন্য যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

অস্বাস্থ্যকর সরিষার তেলের জন্য যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের দায়ে যমুনা অয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ১৪ মার্চ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের জগৎ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জগৎ বাজার এলাকায় যমুনা অয়েল মিলে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মিলটি অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরি করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তাই এর গুণমান ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকরণ নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া