শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরী মোনাজাতে ফান্দাউক দরবার শরীফের ইছালে ছওয়াব মাহফিল সমাপ্ত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত

আখেরী মোনাজাতে ফান্দাউক দরবার শরীফের ইছালে ছওয়াব মাহফিল সমাপ্ত

নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আখেরী মোনাজাত পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইনী।

আখেরী মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইমান-ইসলামের হেফাজত এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর পবিত্র ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইনী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ আবুবক্কর সিদ্দিকী আল-হোসাইনী এবং পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী।

মাওলানা সৈয়দ আশরাফ শামীম আল-হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শান্তির ধর্ম ইসলাম, মানবিক মূল্যবোধ এবং সঠিক জীবনব্যবস্থা বিষয়ে আলোচনা করেন দেশের খ্যাতনামা আলেম ও ইসলামী চিন্তাবিদরা। বক্তাদের মধ্যে ছিলেন হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী আল কাদরী (ঢাকা), মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সৈয়দ হাসান আজহারী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সরকার কাফিল উদ্দিন সালেহী, মুফতি আলাউদ্দিন জিহাদি, পীরজাদা মাওলানা সৈয়দ জাকারিয়া আহমদ আল-হোসাইনী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুফতি ওসমান গনি ছালেহী, মাওলানা হুমায়ুন কবির মাছুমীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর সাহেবগণ।

উল্লেখ্য, মাহফিল উপলক্ষে দরবার শরীফের আওতাধীন ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও পাগড়ি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া