সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই গ্রামের মাকরুল মোল্লার ছেলে আব্দুর রহমান (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ভৈরবে চলে যান। বিষয়টি হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া