সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   259 বার পঠিত

আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর।

আজ ১০ অক্টোবর শুক্রবার সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতের দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া