মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   227 বার পঠিত

কালিয়াকৈরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা

গাজীপুরের কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকায় চুরির অভিযোগে যুবককে গাছের সাথে বেঁধে হাতুড়িপেটা করা হয়েছে। কুরবান আলী নামের এক বাসমালিকের বিরুদ্ধে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

দিনাজপুর জেলায় কুরবান আলীর বাড়ি। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় বিয়ে করে টান কালিয়াকৈর এলাকায় বসবাস করেন। তিনি কালিয়াকৈর থেকে ঢাকার মিরপুর ১২ নম্বর রুটে চলা রাজধানী পরিবহনের তিনটি বাসের মালিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে কুরবান আলী এক যুবককে আটক করেন। পরে তাঁকে বাস চুরির অভিযোগে একটি নারকেলগাছের সাথে দুই হাত বেঁধে নানাভাবে মারধর করতে থাকেন। একপর্যায়ে কুরবান আলী একটি হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ওই যুবকের দুই হাত ও দুই পায়ে আঘাত করেন। এ সময়ে ওই যুবক হাউমাউ করে চিৎকার করতে থাকেন।

উপস্থিত অনেকেই মারধরের দৃশ্য দেখলেও প্রতিবাদ না করে ভিডিও করতে থাকেন। পরে ভিডিওটি ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

স্থানীয় লোকজন জানান, কালিয়াকৈর বাসস্ট্যান্ডের পাশেই একটি গ্যারেজ আছে কুরবান আলীর। তাঁর রাজধানী পরিবহনের তিনটি বাস আছে। তিন মাস আগে এক যুবককে একটি বাস চালাতে দেন তিনি। বেশ কিছুদিন বাসটি চালিয়ে ঢাকার মিরপুর এলাকায় একটি গলিতে বাসটি রেখে নিখোঁজ হন ওই যুবক। পরে কুরবান আলী পুলিশের সহায়তায় বাসটি উদ্ধার করে।

ভিডিওতে দেখা যায়, কালো গেঞ্জি পরা এক যুবককে একটি নারকেলগাছের সাথে বেঁধে রাখা হয়েছে। চারপাশ থেকে তাঁকে লোকজন ঘিরে রেখেছে। তাঁদের মধ্য থেকে এক ব্যক্তি তাঁকে বকাঝকা করে পাশের একজনের কাছ থেকে হাতুড়ি নিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময়ে বাধা অবস্থায় যুবক চিৎকার করে বলতে থাকে, ‘আমি কী করছি ভাই, আমারে কেন মারতাছেন? আমি কিছু করি নাই। আমারে মাইরেন না, আমার পরিবার আছে।’

এ সময়ে কুরবান আলী হাতুড়ি নিয়ে পেটাতে থাকেন আর বলতে থাকে, তুই ডাকাত, তুই ডাকাতি করছস। তোর আইজক্যা খবর খবর আছে।

এ বিষয়ে বাসমালিক কুরবান আলী বলেন, আমি স্থানীয়দের কথায় তাকে বাসটি চালাতে দিয়েছিলাম। কিন্তু সে আমার বাস চুরি করে নিয়ে চলে যায়। পরে পুলিশের সহায়তায় মিরপুর এলাকার একটি গলি থেকে বাসটি উদ্ধার করা হয়। হাতুড়ি দিয়ে কেন পিটিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, মারধর করা হয়নি, তাকে হাতুড়ি দিয়ে হাতে পায়ে মারার ভয় দেখানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত ওই ঘটনায় কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। তবে যে ব্যক্তিকে পিটানো হয়েছে, তাঁকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া