সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 197 বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্তমঞ্চে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কোরআন খতমের পাশাপাশি সাধারণ মানুষের শোক ও সমবেদনা প্রকাশের সুযোগ করে দিতে জেলা বিএনপির উদ্যোগে শোক বইতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। তারা শোক বইতে স্বাক্ষর করার পাশাপাশি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিকথা তুলে ধরেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah