অনলাইন ডেস্ক | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 253 বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে মাদক বহনকারী চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে।
২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ওইদিন সকালে চারমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে দুই বস্তায় চারটি প্যাকেটে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah