মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ময়লার স্তূপে মানব কঙ্কাল, পরিচয় অজানা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   101 বার পঠিত

গাজীপুরে ময়লার স্তূপে মানব কঙ্কাল, পরিচয় অজানা

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কামারজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করা হয়।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এলাকাবাসী প্রথমে ময়লার স্তুপের পাশে একটি মানব কঙ্কাল দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

তিনি আরও জানান, এখনো কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

উদ্ধার করা কঙ্কালটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Posted ১:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া