রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও ৫ লাখ টাকাসহ মাদক কারবারি আটক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   135 বার পঠিত

গাজীপুরে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও ৫ লাখ টাকাসহ মাদক কারবারি আটক

গাজীপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আল-আমিন হোসেন শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ মাদক কারবারি আল-আমিন হোসেনকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার এবং নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।

পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া