সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—আব্দুল কাইয়ুম চৌধরী (৩৮), রাজু মিয়া (২৩), ইতিহাস মিয়া (২২), ইয়াছিন মিয়া (২২), আকাশ মিয়া (২৫) এবং নাহিদ হাসান ওরফে শাওন (২০)। তাদের মধ্যে প্রথম পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল এলাকার বাসিন্দা এবং নাহিদ হাসান বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুরে র‌্যাব-৯ এর পক্ষ থেকে কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্টেশন রোড এলাকায় একদল ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি ও নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, ফেলে রাখা বস্তার ভেতরে দেশীয় অস্ত্র রয়েছে। পরে বস্তা তল্লাশি করে দুটি রামদা, চারটি ছুরি ও একটি এসএস পাইপের লাঠি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা পরস্পরের যোগসাজশে এসব অস্ত্র নিয়ে সুযোগমতো মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহনে ছিনতাই এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া