মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন টিকিট কালোবাজারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

তিন টিকিট কালোবাজারি গ্রেফতার

তিন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শুক্কুর মিয়া (৩০) জেলা শহরের কাজীপাড়া এলাকার আকবর মিয়ার ছেলে, সরকারপাড়া এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল হাকিম (৪৫)।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের বেশ কিছু ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। তারা চিহিৃত টিকিট কালোবাজারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া