শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে নাসিরনগরে দোয়া মাহফিল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে নাসিরনগরে দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম. এ. হান্নানের বিজয় উপলক্ষে নাসিরনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি কে. এম. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। তিনি ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই বিজয় মহান আল্লাহর দান। বিজয়ের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, নাসিরনগর উপজেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করবেন। অবহেলিত নাসিরনগরের সার্বিক উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান কানন, যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কাদির ও মোহাম্মদ আইয়ুব খান, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়া, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুখলেছুর রহমান, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম, সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আশরাফুল আজিজ এবং জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল মুরসালিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, নবনির্বাচিত সংসদ সদস্য এম. এ. হান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া