চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 228 বার পঠিত
প্রতিকী ছবি
স্কুল হতে বাড়ি ফেরার পর নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক শিক্ষার্থীর।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ ১৪ অক্টোবর মঙ্গলবার উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষেবেড় গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ২ টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে মহিষবের টেকের বাড়ির লাল মিয়ার মেয়ে শাইলা আক্তার (৭) গোসল করতে যায় বাড়ির পাশ্ববর্তী নদীতে। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না আসায় শুরু হয় খোজাখুজি। এরই মাঝে নদী তীরের লোকজন নদীতে তার মরদেহ দেখে শুরু করে শুর চিৎকার। প্রতিবেশীরা এসে নদী থেকে লাশ উদ্ধার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah