সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে নিহত ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

নবীনগরে নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ২৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার মনোবাবুর নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, হানিফ মিয়া নদী পথে নৌকা দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। চলাচলের সময় নৌকার নিচে বসতে গেলে বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে একই গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া