মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ব্যাংক গ্রাহককে অনুসরণের অভিযোগে সন্দেহভাজন নারীকে পুলিশে সোপর্দ

ফরিদ আহমেদ,নবীনগর :   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   172 বার পঠিত

নবীনগরে ব্যাংক গ্রাহককে অনুসরণের অভিযোগে সন্দেহভাজন নারীকে পুলিশে সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সদর বাজারে ব্যাংক গ্রাহককে অনুসরণ করার অভিযোগে নাসিমা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোলাপ চেয়ারম্যান মার্কেটসংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আটক নাসিমা আক্তার নাসিরনগর উপজেলার বাসিন্দা মানিক মিয়ার স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, নবীনগর পৌর এলাকার দুই নারী ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে সেখানে যান। অভিযোগ রয়েছে, নাসিমা আক্তার প্রায় আধা ঘণ্টা ধরে তাঁদের অনুসরণ করছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার পর তিনি তাঁদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন অসংলগ্ন কথা বলতে থাকেন। বিষয়টি পাশের এক দোকানদারের সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

পরে স্থানীয়রা ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। শুরুতে তিনি নিজের বাড়ি সিলেটে বলে দাবি করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। তবে পরে উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে নিজের পরিচয় স্বীকার করে জানান, তিনি নাসিরনগর উপজেলার বাসিন্দা। পরে তাঁকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নবীনগরের বিভিন্ন এলাকায় চোর ও ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব চক্র সাধারণত ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া ব্যক্তিদের, বিশেষ করে নারীদের লক্ষ্য করে অনুসরণ করে। সুযোগ বুঝে কখনো কথার ফাঁদে ফেলে, আবার কখনো অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে আটক এক নারীকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া