চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার (বিকাল ৩টায় কুন্ডা ইউনিয়নের স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জনাব এমএ হান্নান।
সভাপতিত্ব করেন কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল মিয়া, সহ-যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, নাসিরনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল বাতেন শরীফ, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ কাদের সেন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, শ্রমিক দল নেতা ইমরান মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ বাক্কী, বকুল মিয়া প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah