চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 223 বার পঠিত
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে আজ ১৩ অক্টোবর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী সম্ভু নাথ আচার্য্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি দমন কমিশন সাধারণত সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার ফয়েজ আহমেদ, টিম লিডার মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল হক মোল্লা, সাংবাদিক চন্দন কুমার দেব, আব্দুল কাদের সেন্টু, সোহাগ আহমেদ, মাহফুজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাস সিলিন্ডার আগুন কিভাবে নিভাতে হয়, অগ্নিকান্ডে আগুন নেভানো ও ভুমিকম্প হলে কি ভাবে উদ্ধার করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কৌশলের মহড়া প্রদর্শন করেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah