রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   225 বার পঠিত

নাসিরনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ২৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিন মিয়া (৫০), নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দাঁতমন্ডল এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান যাত্রী আমিন মিয়া। তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক।

এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম মিয়া, আর্জুন দাস, দিপালী দাস, সাগর মিয়া ও করিম মিয়া। আহতদের মধ্যে সিএনজি চালক সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া