শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে তিন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   186 বার পঠিত

নাসিরনগরে তিন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে প্রার্থী হতে তিনজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ ২১ ডিসেম্বর রবিবার বিকাল ৫টা পর্যন্ত নাসিরনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, বিএনপির এম এ হান্নান এবং বিএনপির একেএম কামরুজ্জামান মামুন।

প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচন কমিশন জানায়, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নাসিরনগর আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নির্বাচন ঘিরে আগ্রহ, আলোচনা ও প্রত্যাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া