রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে

নাসিরনগরে দিনব্যাপি কর্মশালা

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   292 বার পঠিত

নাসিরনগরে দিনব্যাপি কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ ১১ অক্টোবর নাসিরনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।

প্রধান বক্তা ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, শ্রম বিষয়ক সম্পাদক রমজান মিয়া, ধর্ম সম্পাদক আওয়াল মিয়া,সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, সদস্য এম এ মঈন, সেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো: আব্বাস মিয়া, মো: শামিমুল ইসলাম, জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সদস্য সচিব সাদেকুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু,গোকর্ণ কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি হাসান, শ্রমিক দলের সদস্য অলিউর রহমান, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা, গোলবাহার বেগম, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব নিজাম আলম, জিয়া স্মৃতি সংসদের আহবায়ক বাজু মিয়া, সদস্য সচিব ইউনুস মিয়া।

কর্মশালায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপির ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক গণ অংশগ্রহন করেন।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া