রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   242 বার পঠিত

নাসিরনগরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইট পরিবহনকারী ট্রাক্টর উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক্টরের ১ শ্রমিক নিহত হয়। আজ ২১ আগস্ট দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ-ঢাকা (ভায়া নাসিরনগর) রুটের ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের ১টি যাত্রীবাহী বাস সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায় ইট পরিবহনকারী ১টি ট্রাক্টরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে এর নীচে চাপা পড়ে মো: আল আমিন মীর নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আল আমিন মীর নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মধ্যপাড়ার নান্ট মীরের ছেলে।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া